মার্কিন ধনকুবের ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক চাঁদে একটি শহর গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন। তার ভাষায়, স্পেসএক্স বর্তমানে চাঁদে একটি ‘স্বয়ংসম্পূর্ণ শহর’ নির্মাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং আগামী ১০ বছরের মধ্যেই এই লক্ষ্য বাস্তবায়ন সম্ভব বলে তিনি মনে করছেন। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রোববার (৮ ফেব্রুয়ারি) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মাস্ক জানান, স্পেসএক্স এখনও ৫ থেকে ৭ বছরের মধ্যে মঙ্গল গ্রহে একটি শহর গড়ে তোলার দীর্ঘদিনের লক্ষ্য ধরে রেখেছে। তবে বর্তমান বাস্তবতায় মানবসভ্যতার নিরাপত্তা নিশ্চিত করা এবং দ্রুত চাঁদে পৌঁছানোই এখন তাদের প্রধান লক্ষ্য।
এর আগে শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানানো হয়, স্পেসএক্স বিনিয়োগকারীদের জানিয়েছে যে তারা আপাতত মঙ্গল গ্রহে মানব বসতি স্থাপনের পরিকল্পনা পিছিয়ে দিয়ে চাঁদ অভিযানে বেশি মনোযোগ দিচ্ছে। মঙ্গল অভিযানকে ভবিষ্যতের জন্য রেখে দেওয়া হয়েছে।
রয়টার্স আরও জানায়, স্পেসএক্স ২০২৭ সালের মার্চে চাঁদে একটি মানববিহীন মহাকাশযান অবতরণের লক্ষ্য নির্ধারণ করেছে।
এদিকে, এক সপ্তাহ আগে ইলন মাস্ক ঘোষণা দেন, তার নেতৃত্বাধীন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআই স্পেসএক্সকে অধিগ্রহণ করেছে। এই চুক্তিতে স্পেসএক্সের মূল্যায়ন করা হয়েছে প্রায় ১ লাখ কোটি ডলার এবং এক্সএআই-এর মূল্য ধরা হয়েছে আনুমানিক ২৫ হাজার কোটি ডলার।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://bortomankhabor.com/2026/02/09/world/newsid-6301/© বর্তমান খবর | প্রিন্ট/ডাউনলোড: ২৮-১০-২০২৬, ০৪:৫১ অপরাহ্ণ