ঢাকা-১৩ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের নির্বাচনি সমাবেশে অংশ নিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সোমবার সকাল সাড়ে ৮টায় মোহাম্মদপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সমাবেশ শুরু হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে সেখানে উপস্থিত হন জামায়াত আমির।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে ডা. শফিকুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম উপস্থিত থাকবেন। এ ছাড়া ১১ দলীয় জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দও সমাবেশে যোগ দেবেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৩ আসনের রাজনৈতিক পরিস্থিতি, উন্নয়ন পরিকল্পনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জনগণের সামনে তুলে ধরতেই এই সমাবেশের আয়োজন করা হয়েছে।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://bortomankhabor.com/2026/02/09/politics/newsid-6286/© বর্তমান খবর | প্রিন্ট/ডাউনলোড: ১৪-০৯-২০২৬, ০৮:০৫ অপরাহ্ণ