স্মার্টফোনের আমদানি শুল্ক উল্লেখযোগ্য হারে কমিয়ে আনতে কাজ শুরু করেছে সরকার। বর্তমানে শুল্ক প্রায় ৬১ শতাংশ। পাশাপাশি দেশে উৎপাদিত হ্যান্ডসেটের শুল্ক ও ভ্যাট কমানো হবে।
গত সোমবার (১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয়য়, টেলিযোগাযোগ বিভাগ ও বিটিআরসির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এতে বলা হয়, প্রবাসীরা দেশে ছুটি কাটানোর সময়ে ৬০ দিন পর্যন্ত স্মার্টফোন রেজিস্ট্রেশন ছাড়াই ব্যবহার করতে পারবেন। বিএমইটি রেজিস্ট্রেশন কার্ডধারী প্রবাসীরা ফ্রিতে তিনটি ফোন আনতে পারবেন। চতুর্থ ফোনের ক্ষেত্রে ট্যাক্স দিতে হবে। যাদের বিএমইটি কার্ড নেই তারা নিজের ব্যবহারের ফোনের পাশাপাশি অতিরিক্ত একটি ফোন ফ্রিতে আনতে পারবেন। এক্ষেত্রে ক্রয় রশিদ সংরক্ষণ করতে হবে।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://bortomankhabor.com/2025/12/03/economics-business/newsid-5972/© বর্তমান খবর | প্রিন্ট/ডাউনলোড: ২৮-১০-২০২৬, ০৪:৫৫ অপরাহ্ণ