সকল মেনু

‘হত্যার জন্য ২০ বছর ধরে অপেক্ষা’, সাবেক মুখ্যমন্ত্রীকে অতর্কিত গুলি

জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহকে লক্ষ্য করে অতর্কিত গুলি ছোড়া হয়েছে। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তিনি। বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় একটি বিয়ের অনুষ্ঠানে খুব কাছ থেকে ফারুক আব্দুল্লাহকে গুলি চালানো হয়।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলাকারী একেবারে কাছ থেকে (পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ) ফারুক আব্দুল্লাহকে গুলি করেন। তবে সেই সময় নিরাপত্তার দায়িত্বে থাকা এক কমান্ডো আততায়ীকে ধাক্কা দিয়ে ফেলে দিলে প্রাণে বেঁচে যান বর্ষীয়ান এই নেতা।
এনডিটিভি বলছে, গতকাল অভিযুক্ত হামলাকারী কমল সিং জামওয়াল ‘জেড প্লাস’ নিরাপত্তা পাওয়া ফারুক আব্দুল্লাহর কয়েক হাত দূরত্বের মধ্যে চলে যান। তিনি ফারুক আব্দুল্লাহকে লক্ষ্য করে গুলিও চালান। তবে সেটি লক্ষ্যভ্রষ্ট হলে ফারুক আব্দুল্লাহ অক্ষত থাকেন। নিরাপত্তারক্ষীরা হামলাকারীকে আটক করে।
গ্রেটার কৈলাস এলাকায় ওই বিয়ে বাড়ির একটি নাটকীয় ভিডিওতে দেখা যায়, হামলাকারী ফারুক আবদুল্লাহর মাত্র কয়েক পা পেছনে ছিলেন। তার হাত আবদুল্লাহর কাঁধ বরাবর তাক করা ছিল। তিনি গুলি ছুড়লেও ন্যাশনাল সিকিউরিটি গার্ডের কমান্ডোরা তাকে ধাক্কা দেন। ফলে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয় এবং আবদুল্লাহ অল্পের জন্য বেঁচে যান।

জম্মু-কাশ্মীর-আকসাই চীনকে মানচিত্রে ভারতের অংশ হিসেবে দেখালো যুক্তরাষ্ট্রজম্মু-কাশ্মীর-আকসাই চীনকে মানচিত্রে ভারতের অংশ হিসেবে দেখালো যুক্তরাষ্ট্র
ভিডিওতে আরও দেখা যায়, হামলাকারী ধরা পড়ার পরপরই উপস্থিত জনতা তাকে গণপিটুনি দিচ্ছে। হামলাকারীকে গ্রেপ্তারের পর আরেক ভিডিওতে দেখা যায়, ওই আততায়ী একটি চেয়ারে বসে পুলিশকে বলছে, তিনি জম্মুর পুরানা মান্ডির বাসিন্দা।
তার ভাষ্য, গত ২০ বছর ধরে তিনি এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছিলেন। পুলিশ জানিয়েছে, জম্মুর এ বাসিন্দা ‘মত্ত অবস্থায় ছিলেন’। তাকে জেরা করা হচ্ছে।

 

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

TOP
SECURITY ALERT
🛡️
“কেরানীগঞ্জের কণ্ঠ”
সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। এটি একটি AI ভিত্তিক কনটেন্ট প্রোটেক্ট সিস্টেম যা আপনার কার্যকলাপ মনিটর করছে। ভবিষ্যতে অনুমতি ছাড়া কপি করলে আইনগত ব্যবস্থা নেয়া হতে পারে।