সকল মেনু

চিকিৎসার খরচের জন্য ৮৬ বছর বয়সে কাজের খোঁজে প্রবীণ অভিনেতা

 

চিকিৎসার খরচ মেটাতে জীবনযুদ্ধের মুখোমুখি হয়েছেন বলিউডের প্রবীণ কৌতুকাভিনেতা দীনেশ হিঙ্গু। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের হাসালেও ৮৬ বছর বয়সে এসে আজ তাকেই লড়তে হচ্ছে চরম অসহায়ত্বের সাথে। সম্প্রতি এক ভিডিও বার্তায় এই গুণী শিল্পী জানান, নিয়মিত ডাক্তারের কাছে যাওয়ার জন্য প্রয়োজনীয় টাকা জোগাড় করতে আজও তাকে কাজের সন্ধানে বাইরে বের হতে হয়।

দীনেশ হিঙ্গু জানান, সম্প্রতি তিনি পড়ে গিয়ে আঘাত পেয়েছিলেন।
বর্তমানে সুস্থ থাকলেও নিয়মিত ডাক্তার দেখাতে অনেক টাকার প্রয়োজন হয়। তিনি বলেন, ডাক্তাররা মাঝেমধ্যে ৫০০০ থেকে ৬০০০ টাকা ফি চান। আমাদের মতো চরিত্রাভিনেতাদের কাছে এত টাকা থাকে না। চিকিৎসার খরচ জোগাতে এখনো ডাক পড়লে তিনি ছোটখাটো কাজে অংশ নেন।
১৯৬৭ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত দীর্ঘ সময় বলিউডে দাপিয়ে কাজ করেছেন দীনেশ হিঙ্গু। সাদা-কালো ছবির যুগ থেকে শুরু করে রঙিন পর্দা—সবখানেই ছিল তার পদচারণা। হিন্দি ছাড়াও কাজ করেছেন গুজরাটি ও রাজস্থানি চলচ্চিত্রে। কিন্তু দীর্ঘ কর্মজীবনের শেষে এসে বার্ধক্যে চরম অর্থকষ্টে ভুগছেন এই গুণী শিল্পী।
হাস্যরসের মাধ্যমে কোটি মানুষের মন জয় করা এই অভিনেতার এমন অসহায়ত্ব সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের বেশ ব্যথিত করেছে।
সূত্র : এনডিটিভি

 

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

TOP
SECURITY ALERT
🛡️
“কেরানীগঞ্জের কণ্ঠ”
সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। এটি একটি AI ভিত্তিক কনটেন্ট প্রোটেক্ট সিস্টেম যা আপনার কার্যকলাপ মনিটর করছে। ভবিষ্যতে অনুমতি ছাড়া কপি করলে আইনগত ব্যবস্থা নেয়া হতে পারে।