সকল মেনু

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৬

চট্টগ্রামের সন্দ্বীপে মাদকবিরোধী অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। এ ঘটনায় দুই উপ-পরিদর্শকসহ (এসআই) ৫-৬ জন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার সারিকাইত ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, মাদকসহ এক ব্যক্তিকে স্থানীয় জনতা আটকের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে পৌঁছে তারা স্থানীয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ দেখতে পায়। সংঘর্ষে এক পক্ষের একজন গুরুতর আহত হলে ওই পক্ষ ঘটনাটির জন্য পুলিশকে দায়ী করে তাদের ওপর দলবদ্ধ হামলা চালায়। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে হামলা চালায়। এতে এসআই আপেল ও এসআই নূর মোহাম্মদসহ কয়েকজন আহত হন।
পরে সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদারের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন হালদার জানান, হামলাকারীদের আটক ও তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

TOP
SECURITY ALERT
🛡️
“কেরানীগঞ্জের কণ্ঠ”
সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। এটি একটি AI ভিত্তিক কনটেন্ট প্রোটেক্ট সিস্টেম যা আপনার কার্যকলাপ মনিটর করছে। ভবিষ্যতে অনুমতি ছাড়া কপি করলে আইনগত ব্যবস্থা নেয়া হতে পারে।