সকল মেনু

একাদশে দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কিউইরা।

প্রসঙ্গত, আগের দুই ম্যাচে টস জিতে ব্যাটিং নিলেও এবার ভিন্ন কৌশল নিয়েছে নিউজিল্যান্ড। একাদশেও এসেছে একটি পরিবর্তন। অর্থাৎ ব্লেয়ার টিকনারের জায়গায় বেন লিস্টার দলে সুযোগ পেয়েছেন।

এদিকে আগে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

তবে, স্বাগতিকদেরও একাদশে দুটি পরিবর্তন। দলে নেই তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন। তাদের জায়গায় একাদশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান ও সুযোগ পেয়েছেন তানভীর ইসলাম। চোটের কারণে আগের দুই ম্যাচে খেলতে পারেননি মুস্তাফিজ।

একনজরে দুই দলের একাদশ:

বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড: হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়ং, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), ডিন ফক্সক্রফট, মোহাম্মদ আব্বাস, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, বেন লিস্টার, উইল ও’রুর্ক, জেডন লেনক্স।

উল্লেখ্য, সিরিজ নির্ধারণী এই ম্যাচে জয়ের লক্ষ্যে ইতোমধ্যেই মাঠে নেমেছে এই দুই দল।

 

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

TOP
SECURITY ALERT
🛡️
“কেরানীগঞ্জের কণ্ঠ”
সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। এটি একটি AI ভিত্তিক কনটেন্ট প্রোটেক্ট সিস্টেম যা আপনার কার্যকলাপ মনিটর করছে। ভবিষ্যতে অনুমতি ছাড়া কপি করলে আইনগত ব্যবস্থা নেয়া হতে পারে।