সকল মেনু

জ্বালানি তেলের দাম আবারও শত ডলার ছাড়াল

ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার মধ্যে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৪ শতাংশ বেড়েছে। আজ বৃহস্পতিবার আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সংবাদমাধ্যমটি বলছে, ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ বহাল থাকায় হরমুজ প্রণালি পুনরায় চালু না করার অঙ্গীকার করেছে ইরান। এই অনিশ্চয়তার মধ্যে আজ বৃহস্পতিবার তেলের দামে এই বড় লাফ দেখা গেল।

মার্কিন তেলের বেঞ্চমার্ক চুক্তি ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ৪ দশমিক ০৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৬ দশমিক ৭৩ ডলারে পৌঁছেছে। আন্তর্জাতিক তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট নর্থ সি ক্রুড ৩ দশমিক ৬২ শতাংশ বেড়ে ১০৫ দশমিক ৬৩ ডলারে দাঁড়িয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা হামলা শুরু করে ইরানও। একই সঙ্গে হরমুজ প্রণালিতে দেওয়া হয় অবরোধ। এর পর থেকেই বিশ্ববাজারে তেলের দামে ওঠানামা শুরু।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

TOP
SECURITY ALERT
🛡️
“কেরানীগঞ্জের কণ্ঠ”
সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। এটি একটি AI ভিত্তিক কনটেন্ট প্রোটেক্ট সিস্টেম যা আপনার কার্যকলাপ মনিটর করছে। ভবিষ্যতে অনুমতি ছাড়া কপি করলে আইনগত ব্যবস্থা নেয়া হতে পারে।