সকল মেনু

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

ভারত-মিয়ানমার সীমান্তে আঘাত হানা মাঝারি মাত্রার একটি ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মৃদু কম্পন অনুভূত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৬টা ২৯ মিনিটে বাংলাদেশ সময় এ ভূমিকম্পটি রেকর্ড করা হয়।
আর্থকোয়াক ট্র্যাকের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫। এর উৎপত্তিস্থল মিয়ানমারের সাগাইং অঞ্চলের হোমালিন এলাকায়, যা ভারতের মণিপুর সীমান্তের কাছাকাছি।
ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০০ কিলোমিটার গভীরে। বেশি গভীরে উৎপন্ন হওয়ায় এর কম্পন ভূপৃষ্ঠে তুলনামূলক কম অনুভূত হয়েছে। ভূতাত্ত্বিকভাবে বাংলাদেশ বড় কোনো সক্রিয় চ্যুতিরেখার ওপর না থাকলেও মিয়ানমার ও উত্তর-পূর্ব ভারতের ভূমিকম্পপ্রবণ অঞ্চলের নিকটবর্তী হওয়ায় প্রায়ই এসব এলাকার ভূমিকম্পের প্রভাব দেশে অনুভূত হয়।

 

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

TOP
SECURITY ALERT
🛡️
“কেরানীগঞ্জের কণ্ঠ”
সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। এটি একটি AI ভিত্তিক কনটেন্ট প্রোটেক্ট সিস্টেম যা আপনার কার্যকলাপ মনিটর করছে। ভবিষ্যতে অনুমতি ছাড়া কপি করলে আইনগত ব্যবস্থা নেয়া হতে পারে।