সকল মেনু

শাহ আমানতে দুই দিনে সচল ৩২ ফ্লাইট

​মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থার অবসানে যুদ্ধবিরতি ঘোষণার পর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল ফের স্বাভাবিক হতে শুরু করেছে। দীর্ঘ স্থবিরতা কাটিয়ে গত মঙ্গলবার ও বুধবার (১৪ ও ১৫ এপ্রিল) দুদিনে ৩২টি আন্তর্জাতিক ফ্লাইট সফলভাবে ওঠানামা করেছে।

​বিমানবন্দর সূত্র জানায়, মঙ্গল ও বুধবার সারাদিনে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্য থেকে ১৭টি যাত্রীবাহী এরাইভাল (আগত) ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে এবং ১৫টি ডিপার্চার (বহির্গামী) ফ্লাইট বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে। বিশেষ করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের দুবাই, শারজাহ ও আবুধাবি রুটের ফ্লাইটগুলোতে প্রাণচাঞ্চল্য ফিরেছে।
ফ্লাইট চলাচল স্বাভাবিক হতে শুরু করলেও কারিগরি ও শিডিউলজনিত কারণে গত দুই দিনে মোট ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ২টি ও ১টি বহির্গামী ফ্লাইট। এয়ার আরাবিয়ার শারজাহ থেকে আগত ও বহির্গামী ২টি ফ্লাইট। সালাম এয়ারের মাস্কাট রুটের ২টি ফ্লাইট।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে শুরু হওয়া যুদ্ধাবস্থার প্রভাবে বিমানবন্দরে বড় ধরনের শিডিউল বিপর্যয় ঘটেছিল। যুদ্ধবিরতি শুরু হওয়ার পর পরিস্থিতি দ্রুত উন্নতি হচ্ছে। তবে ২৮ ফেব্রুয়ারি থেকে বুধবার পর্যন্ত এই যুদ্ধাবস্থার প্রভাবে শাহ আমানত বিমানবন্দরে সর্বমোট ৩১৩টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করতে হয়েছে।

তিনি বলেন, আগামী কয়েক দিনের মধ্যে সব এয়ারলাইনসের ফ্লাইট শিডিউল শতভাগ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, যা প্রবাসীদের যাতায়াতের ভোগান্তি লাঘব করবে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

TOP
SECURITY ALERT
🛡️
“কেরানীগঞ্জের কণ্ঠ”
সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। এটি একটি AI ভিত্তিক কনটেন্ট প্রোটেক্ট সিস্টেম যা আপনার কার্যকলাপ মনিটর করছে। ভবিষ্যতে অনুমতি ছাড়া কপি করলে আইনগত ব্যবস্থা নেয়া হতে পারে।