সকল মেনু

বার্সার বিদায়ে রেফারির বিরুদ্ধে ‘ডাকাতির’ অভিযোগ রাফিনিয়ার

চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর রেফারিং নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। বার্সেলোনার এই তারকা সরাসরি ম্যাচ কর্মকর্তাদের বিরুদ্ধে ‘ডাকাতি’র অভিযোগ তুলেছেন।

মঙ্গলবার রাতে অ্যাতলেতিকো মাদ্রিদের কাছে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নেয় বার্সেলোনা। যদিও দ্বিতীয় লেগে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল কাতালানরা।

তবে সেমিতে উঠার জন্য সেটি যথেষ্ট হয়নি।
ইনজুরির কারণে দুই ম্যাচেই মাঠের বাইরে থাকা রাফিনিয়া অভিযোগ করেন, দুই লেগেই রেফারিং ছিল বার্সার বিপক্ষে। দুই লেগের রিফারির সিদ্ধান্ত নিয়ে তীব্র সমালোচনা করেন তিনি।রাফিনিয়া বলেন, ‘আমার কাছে এটা স্পষ্ট ডাকাতি।

শুধু এই ম্যাচ নয়, আগের ম্যাচেও একই ঘটনা ঘটেছে। রেফারিং ভয়াবহ ছিল। আমি বুঝতে চাই, কেন তারা এত ভয় পায় বার্সেলোনা জিতবে ভেবে।’
ম্যাচ শেষে তাকে ‘চুরি’র ইঙ্গিত করে হাতের ইশারাও করতে দেখা যায়।

প্রথম লেগে ভিএআর পর্যালোচনার পর বার্সার ডিফেন্ডার পাউ কুবরসি লাল কার্ড দেখেন, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। সেই ফ্রি-কিক থেকেই গোল করে অ্যাতলেতিকো। দ্বিতীয় লেগেও একই ধরনের ঘটনায় আরেক ডিফেন্ডারিএরিক গার্সিয়া লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় বার্সেলোনা।

এছাড়া একটি পেনাল্টি না পাওয়ার ঘটনাতেও ক্ষুব্ধ ছিল বার্সা শিবির। ওই ঘটনায় তারা আনুষ্ঠানিক অভিযোগও করেছিল, তবে সেটি খারিজ করে দেয় রেফারি।

 

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

TOP
SECURITY ALERT
🛡️
“কেরানীগঞ্জের কণ্ঠ”
সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। এটি একটি AI ভিত্তিক কনটেন্ট প্রোটেক্ট সিস্টেম যা আপনার কার্যকলাপ মনিটর করছে। ভবিষ্যতে অনুমতি ছাড়া কপি করলে আইনগত ব্যবস্থা নেয়া হতে পারে।