সকল মেনু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক খাদে পড়ে নিহত ৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন। বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ। পুলিশ জানায়, মঙ্গলবার (১৪ এপ্রিল) গভীররাতে দিনাজপুর থেকে চট্টগ্রামগামী চালবোঝাই একটি ট্রাক মহাসড়কের চট্টগ্রামমূখী লেনের দাউদকান্দির হাসানপুর নামকস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের ওপরে থাকা ১৩ জন যাত্রী ট্রাকের নিচে চাপা পড়ে। চাপাপড়া যাত্রীদের মধ্যে ৭ জন নিহত ও ৬ জন আহত হন।

নিহতরা হলেন, দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার খালিবপুর গ্রামের আলমের ছেলে সোহরাব হোসেন, আজাদ মিয়ার ছেলে মোহাম্মদ আফজাল হোসেন, ফজলুর রহমানের ছেলে সালেক। বিরামপুর উপজেলার ভাইঘর গ্রামের পলাশ মিয়ার ছেলে সুমন, বিষু, মাজহারুল ইসলামের ছেলে আবুল হোসেন, রকিবুল্লার ছেলে আব্দুর রশিদ।

দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার জানান, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী চালবোঝাই একটি ট্রাক গভীররাতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে পড়ে যায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ট্রাকের নিচ থেকে ৭জনের মৃতদের উদ্ধার করি এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করি।

দাউদকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার মো. এরশাদ হোসেন বলেন, আমরা রাত ২টা ৪৩ মিনিটে খবর পেয়ে টিম নিয়ে ঘটনাস্থলে যাই এবং ট্রাকের নিচ থেকে ৭টি মৃতদেহ উদ্ধার করি।
মৃতদেহগুলো দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে হাইওয়ে থানা পুলিশ।

 

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

TOP
SECURITY ALERT
🛡️
“কেরানীগঞ্জের কণ্ঠ”
সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। এটি একটি AI ভিত্তিক কনটেন্ট প্রোটেক্ট সিস্টেম যা আপনার কার্যকলাপ মনিটর করছে। ভবিষ্যতে অনুমতি ছাড়া কপি করলে আইনগত ব্যবস্থা নেয়া হতে পারে।