র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক আহসান হাবীব পলাশ বলেছেন, পহেলা বৈশাখ আয়োজনে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর খবর পাওয়া যায়নি। নাশকতার শঙ্কাও নেই। নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত রয়েছে র্যাব।
সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর রমনার বটমূলে র্যাবের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, পহেলা বৈশাখ ঘিরে অপতথ্য রোধে ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তায় সাদা পোশাকে পর্যাপ্ত ফোর্স মোতায়েন থাকবে। এছাড়া থাকবে স্পেশাল কমান্ডো ফোর্স।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।