সকল মেনু

ষড়যন্ত্রের শিকার ঈমান উল্লাহ মাস্তান

দক্ষিণ কেরাণীগঞ্জের আগানগর ইউনিয়ন স্বাধীনতার ২১ বছর পর প্রতিষ্ঠিত হয়। তখন শুভাঢ্যা ও জিনজিরা ইউনিয়নের অবহেলিত ১৭টি গ্রাম নিয়ে আগানগর ইউনিয়ন গঠন করা হয়েছিল। বিএনপি নেতা ঈমান উল্লাহ মাস্তানের বড় ভাই হাজী মো:তরিক উল্লাহ ছিলেন এই ইউনিয়নের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। আগানগর ইউনিয়ন প্রতিষ্ঠার পর হাজী মো:তরিক উল্লাহ তরিক বিশাল ভোটের ব্যবধানে প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। কিন্তু নির্বাচন পরবর্তী শপথ গ্রহনের আগেই আততাইয়ের হাতে নিহত হন। এরপর থেকে চরম নিরাপত্ত্বাহীনতায় ভোগে তরিক পরিবার। ফলে বিগত বছরগুলোতে একপ্রকার নিরবে নিভৃতে চলে এ পরিবারটি। এরমাঝে তরিকের শিশু সন্তানদের বেড়ে ওঠা এবং ছোট ছোট ভাইদের বড় হয়ে উঠতেও লেগেছে বেশ কয়েকটি বছর। পরিবারটি বিএনপি সমর্থিত হওয়ার কারনেও বিগত আওয়ামী সাশনামলে রোষানলে পরে। ২০২৪ সালে জুলাই আন্দোলন পরবর্তী সময়ে পরিবারটি আবার রাজনৈতিক আলোচনায় আসে। এলাকাবাসীর অনুরোধে ইমান উল্লাহ মাস্তান আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন। কিন্তু মেনে নিতে পারেনি নিজ দলের সিনিয়র ও জুনিয়র নেতাদের একটি অংশ। ষড়যন্ত্রের বেড়াজাল পাততে শুরু করেন তারা। যে কারণে ৪এপ্রিল শনিবার দক্ষিণ কেরাণীগঞ্জের আগানগর কতমতলী এলাকায় এসআর গ্যাস লাইটার ফ্যাক্টরীতে দূর্ঘটনা বসত অগ্নিকান্ডের ঘটনায় তাকে ফাঁসানো হয়েছে।
এলাকাবাসী বলছে, অগ্নিদূর্ঘটনা কবলিত ওই লাইটার কারখানার সাথে ইমান উল্লাহ মাস্তানের সম্পৃক্তা কোথায় তা এখনও স্পষ্ট নয়। সুতরাং মূল আসামীদের বাইরে রেখে তাকেই কেন গ্রেফতার করা হল এবং রিমান্ডে নেয়া হল সে বিষয়টি মেনে নিতে পারছেন না তারা। এসব কারণে ইমান উল্লাহ মাস্তান গ্রেফতারের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে শুরু হয়েছে তাদের আবেগময় মন্তব্য। কেউ লিখছেন ইমান উল্লাহ মাস্তান রাজনৈতিক প্রতিহিংসার শিকার, কেউ আবার লিখছেন, উনার কি দোষ। কেউ লিখছেন, উনি এই ফ্যাক্টরির মালিক না, এই ফ্যাক্টরির বিদ্যুৎ লাইনের মালিক উনি না, এই ফ্যাক্টরি কোন ধরনের কাঁচামাল উনি সাপ্লাই করেন না, উনার সাথে এই অবৈধ ফ্যাক্টরির কোন ধরনের যোগাযোগ সূত্র পাওয়া যায় নাই। কেনো উনি টার্গেট হলো কেউ আবার লিখছেন, আগামী ইউপি নির্বাচন থেকে তরিক ফ্যামিলিকে দুরে সরিয়ে রাখতেই তাকে এভাবে ফাঁসানো হয়েছে। যে কারণে ইমান উল্লাহ মাস্তান গ্রেফতারের বিষয়টি এখন টক অব দ্যা কেরাণীগঞ্জে পরিনত হয়েছে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

TOP
SECURITY ALERT
🛡️
“কেরানীগঞ্জের কণ্ঠ”
সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। এটি একটি AI ভিত্তিক কনটেন্ট প্রোটেক্ট সিস্টেম যা আপনার কার্যকলাপ মনিটর করছে। ভবিষ্যতে অনুমতি ছাড়া কপি করলে আইনগত ব্যবস্থা নেয়া হতে পারে।