সকল মেনু

ঢামেকে হাতাহাতির ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থী ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে হাতাহাতির ঘটনায় ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই কমিটিকে আগামী ১১ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে ২৪ ঘণ্টার কর্মবিরতির ঘোষণা দিয়েছে ইন্টার্ন ডক্টরস সোসাইটি। বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে এক ব্রিফিংয়ে সংগঠনটির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
এসময় সংগঠনটির পক্ষ থেকে চার দফা দাবি জানানো হয়। দাবি গুলো হল- ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের শনাক্ত ও বিচার, হাসপাতালের নিরাপত্তা জোরদারে আর্মড পুলিশ মোতায়েন এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ। নির্ধারিত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির ব্যবস্থা না হলে সারা দেশের ইন্টার্ন চিকিৎসকরা একযোগে কর্মবিরতিতে যাবেন।

এর আগে বুধবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী জরুরি বিভাগে চিকিৎসা নেওয়ার পর চিকিৎসকের দেয়া ওষুধ বাইরে না পাওয়াকে কেন্দ্র করে চিকিৎসকদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে উত্তেজনা বাড়তে থাকলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়।

এদিকে তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

 

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

TOP
SECURITY ALERT
🛡️
“কেরানীগঞ্জের কণ্ঠ”
সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। এটি একটি AI ভিত্তিক কনটেন্ট প্রোটেক্ট সিস্টেম যা আপনার কার্যকলাপ মনিটর করছে। ভবিষ্যতে অনুমতি ছাড়া কপি করলে আইনগত ব্যবস্থা নেয়া হতে পারে।