সকল মেনু

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে অস্ট্রেলিয়ার সিডনিতে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ওপেনার ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, গত রবিবার বিকালে অনুমোদিত মাত্রার চেয়ে রক্তে বেশি অ্যালকোহল নিয়ে গাড়ি চালানোর অপরাধে অভিযুক্ত করা হয়েছে ওয়ার্নারকে।পুলিশ আরও জানায়, সিডনির মারুব্রা এলাকায় পুলিশ যখন নিয়মিত শ্বাস পরীক্ষা করছিল, তখন একটি গাড়িকে তল্লাশির সীমানার আগে থেমে যেতে দেখেন কর্মকর্তারা। সন্দেহ হওয়ায় পুলিশ গাড়িটির কাছে যায় এবং চালক হিসেবে ৩৯ বছর বয়সী ওয়ার্নারকে দেখতে পান। এ সময় চালকের শ্বাস পরীক্ষায় পজিটিভ ফল আসায় দ্রুত গ্রেপ্তার করে মারুব্রা থানায় নেওয়া হয় তাকে। থানায় নিয়ে যাওয়ার পর দ্বিতীয়বারের পরীক্ষায় ওয়ার্নারের রক্তে অ্যালকোহলের মাত্রা ০.১০৪ পাওয়া যায়। অস্ট্রেলিয়ার আইনুযায়ী যা ০.০৫ থাকার কথা। মঙ্গলবার ডাউনিং সেন্টার লোকাল কোর্ট আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে ওয়ার্নারকে। বর্তমানে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এগারোতম আসরে করাচি কিংসের অধিনায়কের দায়িত্ব পালন করছেন ওয়ার্নার। করাচি কিংসের পরবর্তী খেলা ৯ এপ্রিল। গত ৩ এপ্রিল সর্বশেষ ম্যাচ খেলেছে তারা। মাঝে সাত দিন বিরতি থাকায় দেশে ফিরেছিলেন ওয়ার্নার। ৯ এপ্রিলের আগে করাচিতে ফেরার কথা ছিল তার।

 

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

TOP
SECURITY ALERT
🛡️
“কেরানীগঞ্জের কণ্ঠ”
সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। এটি একটি AI ভিত্তিক কনটেন্ট প্রোটেক্ট সিস্টেম যা আপনার কার্যকলাপ মনিটর করছে। ভবিষ্যতে অনুমতি ছাড়া কপি করলে আইনগত ব্যবস্থা নেয়া হতে পারে।