রাজধানীর কারওয়ান বাজারে স্টার কাবাব রেস্তোরাঁর পাশে গাড়ির একটি শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে জানা গেছে এতে কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৫৮ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় রাত ১টা ২২ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এসব তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিসের সদর দপ্তরের হটলাইনের দায়িত্বে থাকা ফায়ার ফাইটার শিহাব সরকার। তিনি তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ বা আগুন লাগার কারণ জানাতে পারেননি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।