সকল মেনু

চুয়াডাঙ্গায় ঝড়ের সময় ছাদ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

চুয়াডাঙ্গায় কালবৈশাখী ঝড়ের সময় তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে মকলেছুর রহমান (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ৮টা থেকে ৯টার মধ্যে জেলার বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাতের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত মকলেছুর রহমান চুয়াডাঙ্গার দৌলতদিয়াড় গ্রামের সরদারপাড়ার মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে মকলেছুর রহমান বাড়ির তিনতলার ছাদে টিন নামানোর কাজ করছিলেন। এ সময় প্রবল বাতাসে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান তিনি।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

TOP
SECURITY ALERT
🛡️
“কেরানীগঞ্জের কণ্ঠ”
সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। এটি একটি AI ভিত্তিক কনটেন্ট প্রোটেক্ট সিস্টেম যা আপনার কার্যকলাপ মনিটর করছে। ভবিষ্যতে অনুমতি ছাড়া কপি করলে আইনগত ব্যবস্থা নেয়া হতে পারে।