সকল মেনু

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে আলী হোসেন (৪৯) নামে এক বাংলদেশি নিহত হয়েছেন। বুধবার ভোর রাতে ওই সীমান্তের ৮৭৪/৫-এস পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহত আলী হোসেন (৪০) পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ধবলগুড়ি গ্রামের আব্দুল গফুর ছেলে।
বিজিবি ও স্থানীয় লোকজন জানান, ওই সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় গরু পারাপারে চেষ্টা করেন একদল চোরাচালানকারী। এ সময় ভারতীয় ১৫৬ ব্যাটালিয়ন বিএসএফ’র সাতগ্রাম ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। সেই গুলিতে ধবলগুড়ি পূর্ব পানিয়ারটারী এলাকার আব্দুল গফুরের পুত্র আলী হোসেন (৪৯) নিহত হয়।

পরে নিহত আলী হোসেনের মরদেহ বিএসএফের সদস্যরা টেনেহিঁচড়ে নিয়ে গেছে বলে জানিয়েছে ৬১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হক বলেন, ধবলগুড়ি সীমান্তে এক বাংলাদেশি নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিজিবি এ ঘটনায় কাজ করছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র ৬১ তিস্তা ব্যাটালিয়ন অধিনায়ক অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাংলাদেশি নিহতের ঘটনায় ভারতীয় বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত বিএসএফের পক্ষ থেকে কোন সাড়া মেলেনি।

 

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

TOP
SECURITY ALERT
🛡️
“কেরানীগঞ্জের কণ্ঠ”
সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। এটি একটি AI ভিত্তিক কনটেন্ট প্রোটেক্ট সিস্টেম যা আপনার কার্যকলাপ মনিটর করছে। ভবিষ্যতে অনুমতি ছাড়া কপি করলে আইনগত ব্যবস্থা নেয়া হতে পারে।