সকল মেনু

ঘর থেকে বের হওয়ার দোয়া

জীবিকার প্রয়োজনে আমাদের প্রতিদিনই ঘর থেকে বের হতে হয়। কিন্তু বাইরের এ সময়টুকুতে আমরা কতটুকু নিরাপদ? দুর্ঘটনা, অনাকাঙ্ক্ষিত বিপদ; কিংবা শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে একজন মুমিনের প্রধান হাতিয়ার হলো আল্লাহর ওপর ভরসা বা তাওয়াক্কুল।

আনাস (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, কেউ যদি ঘর থেকে বের হবার সময় নিচের দোয়াটি পড়ে, তাহলে তাকে বলা হয়, তুমি পথ ও পাথেয় পেলে এবং নিরাপদ হয়ে গেলে। (অর্থাৎ আল্লাহ তাআলা তাকে সঠিক পথে যাওয়ার তওফিক দেবেন, তার পাথেয় ও নিরাপত্তার ব্যবস্থা করবেন) শয়তান তার কাছ থেকে দূরে সরে যায় এবং এক শয়তান অন্য শয়তানকে বলে, যে ব্যক্তিকে পথ দেখানো হয়েছে, পাথেয় দেওয়া হয়েছে এবং রক্ষা করা হয়েছে তাকে তুমি কী করতে পারবে!

দোয়াটি হলো:

بِسْمِ اللَّهِ تَوَكَّلْتُ عَلَى اللَّهِ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ

বাংলা উচ্চারণ: বিসমিল্লাহি তাওয়াক্কাল্তু আলাল্লহি, লা হাওলা ওয়ালা ক্যুওয়াতা ইল্লা বিল্লাহি

বাংলা অর্থ: আল্লাহর নামে বের হলাম, আল্লাহর ওপর ভরসা করলাম, আল্লাহ ছাড়া কোন উপায় নেই, ক্ষমতা নেই। (সুনানে আবু দাউদ: ৫০৯৫)

আল্লাহর ওপর ভরসা বা নির্ভরতা আল্লাহর ওপর ঈমানের অংশ। যে সর্বশক্তিমান আল্লাহর ওপর পূর্ণ ঈমান রাখে, আল্লাহর অসীম ক্ষমতায় বিশ্বাস করে, সে যে কোনো কাজে, বিপদ-আপদে ও সুখে-দুঃখে আল্লাহর ওপরই ভরসা করবে এটাই স্বাভাবিক। তাই একজন মুমিনের আবশ্যিক বৈশিষ্ট্য আল্লাহর ওপর ভরসা বা তাওয়াক্কুল। আল্লাহ তাআলা বলেন, মুমিন তো তারা, যাদের অন্তরসমূহ কেঁপে উঠে যখন আল্লাহকে স্মরণ করা হয়। আর যখন তাদের উপর তার আয়াতসমূহ পাঠ করা হয় তখন তা তাদের ঈমান বৃদ্ধি করে এবং যারা তাদের রবের উপরই ভরসা করে। (সুরা আনফাল: ২)

আরেক আয়াতে সব কাজে আল্লাহর ওপর ভরসা করার নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর উপর ভরসা করো। নিশ্চয় আল্লাহ ভরসাকারীদের ভালবাসেন। যদি আল্লাহ তোমাদের সাহায্য করেন তবে তোমাদের উপর বিজয়ী কেউ নেই। আর যদি তিনি তোমাদের লাঞ্ছিত করেন তবে কে এমন আছে যে, তোমাদেরকে এর পরে সাহায্য করবে? আর আল্লাহর ওপরই যেন মুমিনরা ভরসা করে। (সুরা আলে ইমরান: ৫৯, ৬০)

 

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

TOP
SECURITY ALERT
🛡️
“কেরানীগঞ্জের কণ্ঠ”
সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। এটি একটি AI ভিত্তিক কনটেন্ট প্রোটেক্ট সিস্টেম যা আপনার কার্যকলাপ মনিটর করছে। ভবিষ্যতে অনুমতি ছাড়া কপি করলে আইনগত ব্যবস্থা নেয়া হতে পারে।