সকল মেনু

কেরানীগঞ্জে গণহত্যা দিবস পালিত

কেরানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২ এপ্রিল গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে শহীদদের স্মরণে সকালে জিনজিরার মনুবেপারীর ঢালে শহীদ স্মৃতিস্তম্ভে কেরানীগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়ার নেতৃত্বে উপজেলা প্রশাসন, কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুল গনি ও সাধারণ সম্পাদক শেখ মো. শামীম উদ্দিনের নেতৃত্বে কেরানীগঞ্জ প্রেসক্লাব, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি, গণসংহতি আন্দোলন, কেরানীগঞ্জ গণফোরম, কেরানীগঞ্জ ক্রিয়া উন্নয়ন পরিষদ ও জিনজিরা ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানানো হয়।
এছাড়া দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উল্লেখ্য, ১৯৭১ সালে এই দিনে পাক হানাদার বর্বর বাহিনী কেরানীগঞ্জের জিনজিরা, আগানগর, কালিন্দী ও শুভাঢ্যা ইউনিয়নে অতর্কিতভাবে হামলা চালিয়ে প্রায় পাঁচ সহস্রাধিক নিরীহ নিরস্ত্র মানুষকে গুলি করে নির্বিচারে হত্যা করে। প্রতিবছর কেরানীগঞ্জবাসী এ দিনটিকে বিশেষ শ্রদ্ধার সাথে পালন করে আসছে।

 

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

TOP
SECURITY ALERT
🛡️
“কেরানীগঞ্জের কণ্ঠ”
সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। এটি একটি AI ভিত্তিক কনটেন্ট প্রোটেক্ট সিস্টেম যা আপনার কার্যকলাপ মনিটর করছে। ভবিষ্যতে অনুমতি ছাড়া কপি করলে আইনগত ব্যবস্থা নেয়া হতে পারে।