সকল মেনু

শিক্ষকদের বৈশাখী ভাতার বিল সাবমিটে নতুন নির্দেশনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার বিল সাবমিটে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের বিল সাবমিটের সময়, বছর ও মাসের নাম হিসেবে সিলেক্ট করতে হবে। বুধবার (২ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) ইএমআইএস সেলের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

বৈশাখী ভাতার বিল সাবমিটে কোন বছর, কোন মাস এটা সিলেক্ট করতে হবে উল্লেখ করে ওই কর্মকর্তা একটি গণম্যাধমকে জানান, এটা সিলেক্ট না করলে তথ্য আসবে না।

আমাদের মোট ২০ হাজারের মতো প্রতিষ্ঠান। এর মধ্যে ৪০০-এর মতো এখনো বাকি আছে।

তিনি আরো জানান, যেকোনো কারণেই হোক এই শিক্ষকরা এ বিল এখনো সাবমিট করেননি। আমরা তাদের কনফিউশন দূর করতে এপ্রিল মাস উল্লেখ করে দিয়েছি।

তবে অনেকেই মাস ও বছর সিলেক্ট করেন না।
গত মার্চ মাসের ২৭ তারিখে এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার বিল সাবমিট করার অপশন চালু করা হয়। সব শিক্ষক-কর্মচারীকে নির্ধারিত সময়ের মধ্যে বিল সাবমিটের আহ্বান জানানো হয়। এর আগে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের বেতনের বিল সাবমিটের অপশন চালু করা হয়। ২৮ মার্চের মধ্যে বিল সাবমিট করার শেষ সময় ছিল।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

TOP
SECURITY ALERT
🛡️
“কেরানীগঞ্জের কণ্ঠ”
সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। এটি একটি AI ভিত্তিক কনটেন্ট প্রোটেক্ট সিস্টেম যা আপনার কার্যকলাপ মনিটর করছে। ভবিষ্যতে অনুমতি ছাড়া কপি করলে আইনগত ব্যবস্থা নেয়া হতে পারে।