সকল মেনু

সিলেট রুটে ১২ ঘণ্টা যাবৎ রেলযোগাযোগ বন্ধ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর নামক স্থানে সিলেটগামী ৯৫১ নং তেলবাহী ট্রেনের পাঁচটি ওয়াগন লাইনচ্যুত হওয়ার ঘটনায় ১২ ঘণ্টা যাবৎ সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) এ রিপোর্ট লেখা পর্যন্ত সকাল ১০টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। আরো কত ঘণ্ট লাগতে পারে, তা-ও সঠিক বলতে পারেননি মনতলা স্টেশন মাস্টার আতাউর রহমান খাদেম।
তিনি বলেন, রেললাইন থেকে উল্টে যাওয়া পাঁচটি ওয়াগনের মধ্যে ইতিমধ্যে দুটি ওয়াগন উদ্ধার করা হয়েছে।

এর আগে বুধবার (১ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে ঢাকা-সিলেট রেলপথে এ দুর্ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হয়নি।

স্থানীয়রা জানায়, হঠাৎ বিকট শব্দে তেলবাহী ট্রেনটি পাঁচটি ওয়াগন নিয়ে লাইনচ্যুত হলে কয়েকটি ওয়াগন রেললাইন থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়। ঘটনার পর আশপাশের লোকজন সেখানে ভিড় করে। অনেকে লাইনচ্যুত ওয়াগন থেকে তেল লুট করার চেষ্টা করে। পরে খবর পেয়ে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

রেলওয়ে সূত্রে জানা যায়, জ্বালানি তেলবাহী ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেটে যাচ্ছিল। রাত পৌনে ১০টার দিকে মনতলা রেলস্টেশন অতিক্রমকালে এর পাঁচটি ওয়াগন লাইনচ্যুত হয়। এর মধ্যে একটি ওয়াগন লাইনের পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।

বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, ‘আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছাই এবং তেল লুটপাট বন্ধ করি। ঘটনাস্থল থেকে প্রায় ১ হাজার লিটার তেল উদ্ধার করেছি। ফায়ার সার্ভিসসহ আমরা সবাই উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছি।’

শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের স্টেশনের মাস্টার লিটন কুমার চন্দ্র দেব বলেন, উদ্ধার কার্যক্রম চলছে। আজ সকাল ৮টা পর্যন্ত দুটি ওয়াগন উদ্ধার করা সম্ভব হয়েছে। বর্তমানে সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ আছে।

 

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

TOP
SECURITY ALERT
🛡️
“কেরানীগঞ্জের কণ্ঠ”
সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। এটি একটি AI ভিত্তিক কনটেন্ট প্রোটেক্ট সিস্টেম যা আপনার কার্যকলাপ মনিটর করছে। ভবিষ্যতে অনুমতি ছাড়া কপি করলে আইনগত ব্যবস্থা নেয়া হতে পারে।