সকল মেনু

ময়মনসিংহে মাটির নিচে মজুত ২৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

ময়মনসিংহের ফুলপুরে অবৈধভাবে মজুত করা ২৪ হাজার লিটার জ্বালানি (পেট্রোল ও ডিজেল) জব্দ করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৮ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পয়ারী রোডের আমুয়াকান্দা এলাকায় অবস্থিত মেসার্স পপি ট্রেডার্স পেট্রোল পাম্পে এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা। এ সময় সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম এবং ফুলপুর থানার ওসি রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে ৪ হাজার ৫০০ লিটার পেট্রোল ও ১৯ হাজার ৫০০ লিটার ডিজেল অবৈধভাবে মজুত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯-এর আওতায় ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। এ ছাড়া জব্দকৃত জ্বালানি জনস্বার্থে সংশ্লিষ্ট পাম্পের মাধ্যমে সাধারণ মানুষের কাছে বিক্রির ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা বলেন, জ্বালানি সংকট নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনও ধরনের অবৈধ মজুদ বা অনিয়ম বরদাস্ত করা হবে না।

 

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

TOP
SECURITY ALERT
🛡️
“কেরানীগঞ্জের কণ্ঠ”
সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। এটি একটি AI ভিত্তিক কনটেন্ট প্রোটেক্ট সিস্টেম যা আপনার কার্যকলাপ মনিটর করছে। ভবিষ্যতে অনুমতি ছাড়া কপি করলে আইনগত ব্যবস্থা নেয়া হতে পারে।