সকল মেনু

ঈদের ছুটি শেষে সংসদের অধিবেশন বসছে আজ

ঈদের বিরতির পর আজ থেকে আবার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। রোববার (২৯ মার্চ) এ অধিবেশন পুনরায় বসছে।আজকের কার্যসূচিতে রয়েছে সরকারি দলের সংসদীয় সভা। পাশাপাশি অধ্যাদেশ-সংক্রান্ত বিশেষ সংসদীয় কমিটির বৈঠকও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে, গত ১২ মার্চ অধিবেশন শুরু হলেও ঈদুল ফিতরসহ অন্যান্য ছুটির কারণে ১৫ মার্চ তা মূলতবি করা হয়েছিল।
অধিবেশনের তৃতীয় দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এতে সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা অংশ নেবেন। এছাড়া মন্ত্রীদের জন্য প্রশ্নোত্তর পর্ব, জনগুরুত্বপূর্ণ নোটিশ উত্থাপন এবং সেসব নোটিশ নিয়ে আলোচনাও থাকবে দিনের কর্মসূচিতে। সংসদের কার্য-উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, এই অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।

 

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

TOP
SECURITY ALERT
🛡️
“কেরানীগঞ্জের কণ্ঠ”
সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। এটি একটি AI ভিত্তিক কনটেন্ট প্রোটেক্ট সিস্টেম যা আপনার কার্যকলাপ মনিটর করছে। ভবিষ্যতে অনুমতি ছাড়া কপি করলে আইনগত ব্যবস্থা নেয়া হতে পারে।