মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান সমঝোতা করতে মরিয়া হয়ে আছে। রোববার এয়ারফোর্স ওয়ানে থাকা সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি দাবি করেন, ইরান সমঝোতার জন্য মরিয়া, কিন্তু তিনি মনে করেন না যে, যা করা প্রয়োজন তা করার জন্য ইরান প্রস্তুত। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইরান যুদ্ধবিরতি চায়নি এবং কাউকে সমঝোতা করার অনুরোধও করেনি। তিনি বলেন, ‘আমি মনে করি, তারা কোনো এক সময়ে সমঝোতা করবে। ইরানের পুরো পরিস্থিতির ক্ষেত্রে আমরা খুব ভালো করছি।
ট্রাম্প আরো বলেন, ইরানের প্রতিশোধমূলক হামলার হুমকির মধ্যেও তিনি হরমুজ প্রণালিতে জাহাজ পাহারার জন্য অন্যান্য দেশের সঙ্গে কথা বলছেন।
শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে ৫০০ জন গ্রেপ্তারশত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে ৫০০ জন গ্রেপ্তার
ইরান জোর দিয়ে বলেছে, হরমুজ প্রণালি মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং তাদের মিত্র ছাড়া অন্যদের জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইরান যুদ্ধবিরতি চায়নি এবং কাউকে সমঝোতা করার অনুরোধও করেনি। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো কারণ দেখছে না তেহরান। যতক্ষণ সময় লাগে আমরা নিজেদের রক্ষা করতে প্রস্তুত।
সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, আমরা বুঝতে পারছি না কেন মার্কিনদের সঙ্গে কথা বলা উচিত। কারণ আমরা তাদের সঙ্গে আলোচনা করছিলাম, তখনই তারা আমাদের ওপর হামলা চালানোর সিদ্ধান্ত নেয়। তিনি বলেন, এটি প্রেসিডেন্ট ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের পছন্দের যুদ্ধ। আমরা আমাদের আত্মরক্ষা চালিয়ে যাব।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।