সকল মেনু

যশোরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ

যশোরে এক চালককে হত্যা করে তার অটোরিকশা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (১৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোর সদর উপজেলার ভাটপাড়া প্রাইম ইটভাটা রোড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলমগীর (৫৫) চাঁচড়া বড় মাদ্রাসা এলাকার মৃত রজব আলী দরবেশের ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক ছিলেন। বর্তমানে ঝুমঝুমপুর শ্মশানের পাশের একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভাটপাড়া প্রাইম ইটভাটা রোডে আলমগীরকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারী গোলাম রাব্বি তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুষ্কৃতিকারীরা ব্যাটারি চালিত রিকশা ভাড়া করে আলমগীরকে ওই এলাকায় নিয়ে যায়। পরে ভারী কোনো বস্তু দিয়ে তার মাথায় আঘাত করে আহত অবস্থায় ফেলে রেখে রিকশাটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, ‘মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। আসামিদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।’

 

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

TOP
SECURITY ALERT
🛡️
“কেরানীগঞ্জের কণ্ঠ”
সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। এটি একটি AI ভিত্তিক কনটেন্ট প্রোটেক্ট সিস্টেম যা আপনার কার্যকলাপ মনিটর করছে। ভবিষ্যতে অনুমতি ছাড়া কপি করলে আইনগত ব্যবস্থা নেয়া হতে পারে।