সকল মেনু

ইরানের খারগ দ্বীপে শক্তিশালী বোমা হামলার দাবি ট্রাম্পের

ইরান উপকূলে হরমুজ প্রণালির কাছে অবস্থিত খারগ দ্বীপের সামরিক লক্ষ্যবস্তু পুরোপুরি ধ্বংসের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এর এক পোস্টে ট্রাম্প বলেন, ইউএস সেন্ট্রাল কমান্ড মধ্যপ্রাচ্যের ইতিহাসে অন্যতম শক্তিশালী বিমান হামলা চালিয়েছে। তারা ইরানের ‘মুকুটের মণি’ হিসেবে পরিচিত খারগ দ্বীপের প্রতিটি সামরিক লক্ষ্যবস্তু পুরোপুরি ধ্বংস করে দিয়েছে।

দ্বীপের তেল অবকাঠামো ধ্বংস না করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। তবে যদি ইরান অথবা অন্য কেউ হরমুজ প্রণালি দিয়ে জাহাজের অবাধ ও নিরাপদ চলাচলে হস্তক্ষেপ করে, তাহলে অবিলম্বে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে বলেও জানান তিনি।
এদিকে, খারগ দ্বীপ থেকে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে, কিন্তু ইরানের সামরিক বাহিনী অক্ষত রয়েছে। ইরানের বারর্তা সংস্থা ফার্স জানিয়েছে, হামলা হলেও ইরানি বাহিনী সেখান থেকে অভিযান চালিয়ে যাচ্ছে।
ফার্স আরো জানিয়েছে, হামলার সময় দ্বীপে ১৫টিরও বেশি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হামলায় কোনো তেল অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়নি।

 

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

TOP
SECURITY ALERT
🛡️
“কেরানীগঞ্জের কণ্ঠ”
সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। এটি একটি AI ভিত্তিক কনটেন্ট প্রোটেক্ট সিস্টেম যা আপনার কার্যকলাপ মনিটর করছে। ভবিষ্যতে অনুমতি ছাড়া কপি করলে আইনগত ব্যবস্থা নেয়া হতে পারে।