ইসরাইলে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। যার মধ্যে কয়েকটিতে ক্লাস্টার অস্ত্র বহনকারী ওয়ারহেড ছিল। এতে বেশ কয়েকটি স্থানে ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া ইসরাইলের আপার গ্যালিলি অঞ্চলে হামলায় বেশ কিছু ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এলাকাটি লেবানন সীমান্ত সংলগ্ন হওয়ায় ধারণা করা হচ্ছে, এগুলো হিজবুল্লাহর ছোঁড়া রকেটে ক্ষতি হয়েছে।
ইরানের খারগ দ্বীপে হামলা: তেলের দাম আরো বাড়ার আশঙ্কাইরানের খারগ দ্বীপে হামলা: তেলের দাম আরো বাড়ার আশঙ্কা
টাইমস অব ইসরাইল এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার ইসরাইলজুড়ে সাতবার সাইরেন বেজে ওঠে। এপরপরই লাখ লাখ মানুষ আশ্রয়ের জন্য ছুটে যায়। জরুরি পরিষেবাগুলি দেশের কেন্দ্রস্থলের বেশ কয়েকটি স্থানে ক্ষয়ক্ষতির খবর দিয়েছে।
এর আগে দেশটির মধ্য ও দক্ষিণাঞ্চলজুড়েও বেশ কিছু হামলা হয়েছে। দক্ষিণের নেগেভ মরুভূমির একটি বেদুইন গ্রামেও ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে।
মধ্য ইসরাইলের বেন গুরিয়েন বিমানবন্দরের কাছের শহর শোহামেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সেখানে একটি ভবনে আগুন ধরে যাওয়ায় ৩০ জন বাসিন্দাকে সরিয়ে নিতে হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।