ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় অন্তত ১ হাজার ৪৪৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৮ হাজার ৫৫১জন। শুক্রবার (১৩ মার্চ) ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরার।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে হামলা চালিয়ে যাচ্ছে তারা। বাদ পড়ছে না বেসামরিক স্থাপনাও। স্কুল, হাসপাতালসহ বিভিন্ন অবকাঠামোয় হামলা চালিয়েছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী।
পাশাপাশি কয়েকটি আরব দেশে যেখানে মার্কিন ঘাঁটিসহ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট আছে সেখানেও হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ফলে এই সংঘাত এখন ওই অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।