সকল মেনু

পাটুরিয়া ফেরিঘাটে ব্রেক ফেল, ২৪ হাজার লিটার তেলবোঝাই লরি পদ্মায় ডুব

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাটে ফেরি থেকে নামার সময় ব্রেক বিকল হয়ে ২৪ হাজার লিটার তেলবোঝাই একটি লরি পদ্মা নদীতে পড়ে গেছে। বুধবার (১১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাটে এই দুর্ঘটনা ঘটে।

তবে দুর্ঘটনার পর লরির চালক ও তার সহকারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঝিনাইদহ–ঢ ৪১-০০৪২ নম্বরের দশ চাকার লরিটি যশোর থেকে ২৪ হাজার লিটার তেল নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছিল। পথে দৌলতদিয়া ঘাট থেকে ফেরিতে করে পদ্মা নদী পার হয়ে পাটুরিয়া ঘাটে নামে।
ফেরি থেকে পন্টুন হয়ে সড়কে ওঠার সময় ঢালু পথে লরিটির ব্রেক হঠাৎ বিকল হয়ে যায়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পিছনের দিকে সরে গিয়ে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা রানী কর্মকার জানান, নদীর পানি নেমে যাওয়ায় পন্টুন থেকে সড়কে ওঠার পথে বড় ধরনের ঢাল তৈরি হয়েছে। তেলবোঝাই লরিটি সেই ঢাল বেয়ে উঠতে গিয়ে হঠাৎ থেমে যায় এবং পরে ব্রেক বিকল হয়ে পিছনের দিকে গড়িয়ে নদীতে পড়ে যায়।
এদিকে ডুবে যাওয়া লরিটি উদ্ধারে নৌপরিবহন কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছেন। ডুবুরিরা লরির সঙ্গে দড়ি বেঁধে ভারী ক্রেনের সাহায্যে টেনে তোলার চেষ্টা করছেন। তবে যেখানে লরিটি ডুবে গেছে সেখানে পানির গভীরতা বেশি হওয়ায় উদ্ধার কাজে সময় লাগছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত ঘাট এলাকায় সতর্কতা জোরদার রাখা হয়েছে।

 

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

TOP
SECURITY ALERT
🛡️
“কেরানীগঞ্জের কণ্ঠ”
সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। এটি একটি AI ভিত্তিক কনটেন্ট প্রোটেক্ট সিস্টেম যা আপনার কার্যকলাপ মনিটর করছে। ভবিষ্যতে অনুমতি ছাড়া কপি করলে আইনগত ব্যবস্থা নেয়া হতে পারে।