সকল মেনু

ধামরাইয়ে গ্যাসের লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ দম্পতি

ঢাকার ধামরাইয়ে গ্যাসের লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে এক দম্পতি দগ্ধ হয়েছেন। আহত অবস্থায় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) রাত ১০টার দিকে ধামরাই পৌর এলাকার কিষাণ নগর মহল্লায় একটি দোতলা ভবনের নিচতলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধ দম্পতি হলেন- সুমনা বাদশা (৪৫) ও তার স্বামী বাদশা মিয়া (৫৫)।

স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে পৌর এলাকার কিষাণ নগর মহল্লায় বাদশার বাড়িতে বিকট শব্দ হয়। পরে প্রতিবেশীরা বাদশার বাসায় গিয়ে তাদের দগ্ধ অবস্থায় দেখতে পান। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রতিবেশী অসীম ঘোষ বলেন, রাতে বাদশার স্ত্রী রান্না করতে যায়। এ সময় হঠাৎ লিকেজ থেকে জমে থাকা গ্যাসের কারণে বিস্ফোরণ হয়।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আল আমিন খান সংবাদমাধ্যমকে বলেন, রাত ১০ টার দিকে স্থানীয়রা বিস্ফোরণের খবর দিলে ধামরাই ফায়ার সার্ভিসের এক ইউনিট ঘটনাস্থলে যায়।

সেখানে কোনো আগুন ছিল না। রান্নাঘরে বিস্ফোরণের কারণে ওই বাড়ির গ্যাসের লাইনের রাইজার বন্ধ করা হয়েছে এবং দুইটি লিকেজ ছিল তা বন্ধ করা হয়েছে।

তবে এ ঘটনায় এক দম্পতি দগ্ধ হয়েছে বলে জানাতে পেরেছি এবং তাদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

TOP
SECURITY ALERT
🛡️
“কেরানীগঞ্জের কণ্ঠ”
সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। এটি একটি AI ভিত্তিক কনটেন্ট প্রোটেক্ট সিস্টেম যা আপনার কার্যকলাপ মনিটর করছে। ভবিষ্যতে অনুমতি ছাড়া কপি করলে আইনগত ব্যবস্থা নেয়া হতে পারে।