ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ অভিযানে তিনটি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ।
সোমবার (৯ মার্চ) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— ফাহাদুল ইসলাম একলাস (৩১) ও মনির হাওলাদার (৪২)।
ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম খানের নেতৃত্বে ডিবির একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্য অনুযায়ী পলাতক আসামি জরিফ মিয়া ওরফে কালা জরিফের হাসনাবাদ সুপার মার্কেটের একটি ভবনের দ্বিতীয় তলা থেকে তিনটি পিস্তল, তিনটি ম্যাগাজিন এবং ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশের তথ্যমতে, পলাতক আসামি জরিফ মিয়ার বিরুদ্ধে বিভিন্ন ধারায় আটটি মামলা রয়েছে।
এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।