সকল মেনু

২৪ ঘণ্টার মধ্যে আনুষ্ঠানিকভাবে নতুন সুপ্রিম লিডারের নাম ঘোষণা করতে যাচ্ছে ইরান

 

আগামী ২৪ ঘণ্টার মধ্যে নতুন সুপ্রিম লিডারের নাম ঘোষণা করবে ইরান। গত সপ্তাহে দেশটির সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন। এরপর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তার ছেলে মোজতবা খামেনির নাম আলোচনায় আসে।

তবে এখন পর্যন্ত নতুন সুপ্রিম লিডারের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি ইরান। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই নতুন প্রধান নেতার নাম প্রকাশ করা হবে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা শনিবার (৭ মার্চ) বাংলাদেশ সময় দিবাগত রাত প্রায় ১২টার দিকে জানিয়েছে, ইরানের বার্তাসংস্থা ফার্স নিউজ জানিয়েছে, সুপ্রিম লিডার নির্বাচন করা অ্যাসেম্বলি অব এক্সপার্ট বৈঠকে বসতে যাচ্ছে।

অ্যাসেম্বলি অব এক্সপার্টের সদস্য হোসেন মোজাফারি বলেছেন, ‘ঐশ্বরিক সহায়তা নিয়ে, আগামী ২৪ ঘণ্টার ম্যেধ নতুন বৈঠক হবে। এ সময়ের মধ্যে দয়া করে কেউ এ নিয়ে কোনো গুজব ছড়াবেন না।’

 

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

TOP
SECURITY ALERT
🛡️
“কেরানীগঞ্জের কণ্ঠ”
সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। এটি একটি AI ভিত্তিক কনটেন্ট প্রোটেক্ট সিস্টেম যা আপনার কার্যকলাপ মনিটর করছে। ভবিষ্যতে অনুমতি ছাড়া কপি করলে আইনগত ব্যবস্থা নেয়া হতে পারে।