সকল মেনু

কেরানীগঞ্জে নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের বোটঘাট এলাকা বুড়িগঙ্গা নদীতে গ্র্যাব ড্রেজার দিয়ে দিনেদুপুরে মাটি উত্তোলনের মহোৎসব চালাচ্ছে দুর্বৃত্তরা। নদী পাড়ের মানুষগুলো রয়েছে হুমকির মুখে। স্থানীয়দের আশঙ্কা বর্ষা মৌসুমে এর প্রভাবে ভাঙন বাড়বে নদীতে, ক্ষতিগ্রস্ত হবে স্থানীয়রা।

গত শুক্রবার (০৬ মার্চ) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, কেরানীগঞ্জে কোন্ডা ইউনিয়ন জাজিরা বোটঘাট এলাকায় বুড়িগঙ্গা নদিতে দিনেদুপুরে চলছে নদীর মাটি চুরির হিড়িক। নদীর মাঝে সারি সারি ট্রলারে অবৈধ মাটি চুরির করে বিক্রি করছে। প্রতি ট্রলারের মাটি ৫ হাজার টাকা করে বিক্রি করছে। প্রতিটি গ্র্যাব ড্রেজার মাধ্যমে প্রতিদিন লক্ষাধিক টাকার মাটি বিক্রি করেছে তারা।

এলাকাবাসীর অভিযোগ, জাজিরায় বুড়িগঙ্গা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধভাবে ১০টির অধিক গ্র্যাব ড্রেজার বসিয়ে মাটি উত্তোলন করছে একাধিক সংঘবদ্ধ চক্র। তারা প্রতিদিন অর্ধশতাধিক ট্রলারের মাধ্যমে সকাল থেকে রাত পযন্ত এই মাটি উত্তোলন করে। প্রতিদিন গ্র্যাব ড্রেজার মেশিন দিয়ে কয়েক লক্ষাধিক টাকার মাটি চুরি করেছে।

জাজিরার স্থানীয় বাসিন্দা রফিক বলেন, মেশিন দিয়ে অবৈধভাবে নদীর মাটি উত্তোলন করে বিক্রি করছে স্থানীয় প্রভাবশালীরা। তারা নদী থেকে মাটি চুরি করে ইটভাটায় বিক্রি করেছে। তারা কাউকেই তোয়াক্কা করছে না। দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তাদের বিরুদ্ধে কিছু বললে আমাদের হুমকি দেওয়া হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, বুড়িগঙ্গা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনকারীদের ছাড় নেই। অবৈধ মাটি উত্তোলনকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উমর ফারুক বলেন, অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। যাঁরা মাটি উত্তোলন করছেন, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

TOP
SECURITY ALERT
🛡️
“কেরানীগঞ্জের কণ্ঠ”
সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। এটি একটি AI ভিত্তিক কনটেন্ট প্রোটেক্ট সিস্টেম যা আপনার কার্যকলাপ মনিটর করছে। ভবিষ্যতে অনুমতি ছাড়া কপি করলে আইনগত ব্যবস্থা নেয়া হতে পারে।