সকল মেনু

আমান বললেন 

বিএনপি’র নাম ব্যবহার করে কেউ অন্যায় করলে তাকে ধরে পুলিশের দিন

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, সাবেক প্রতিমন্ত্রী আমান উল্লাহ আমান এমপি বলেছেন, বিএনপি গন মানুষের দল। এই দলের নাম ব্যবহার করে কেউ অন্যায় করলে তাকে ধরে পুলিশে দিন। তিনি বলেন, জনগণের সেবায় প্রতিবন্ধকতা সৃষ্টি করলে সহ্য করা হবে না। জনগন ভালোবেসে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছে। জনগনের সুখ দুঃখে পাশে থাকা সরকারের দায়িত্ব। সেই অঙ্গীকার নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ শুরু করেছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে কেরানীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে উপজেলা পর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে নির্বাচন পরবর্তী এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা উমর ফারুকের সভাপতিত্বে ও উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আমান উল্লাহ আমান পুত্র ব্যারিষ্টার ইরফান ইবনে আমান অমি।
আমান উল্লাহ আমান বলেন, সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি, ভূমিদস্যুতা চলবে না। আমি প্রশাসনের প্রতি আহবান জানাই এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দিন। সে যদি আমার দলের লোকও হয় তাকে আগে গ্রেফতার করুন।
২৪ এর যে চেতনা নিয়ে আমরা ফ্যাসিষ্টমুক্ত হয়েছি, সেই বৈষম্যহীন ন্যায় সংগত একটা সমাজ নির্মানে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
মত বিনিময় সভায় উপস্থিত সুধীজন কেরানীগঞ্জের উন্নয়নে নানা পরামর্শ তুলে ধরেন। পরামর্শ শুনে সেগুলো নোট করেন আমান উল্লাহ আমান এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় সেগুলো সমাধানের আশ্বাস দেন।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

TOP
SECURITY ALERT
🛡️
“কেরানীগঞ্জের কণ্ঠ”
সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। এটি একটি AI ভিত্তিক কনটেন্ট প্রোটেক্ট সিস্টেম যা আপনার কার্যকলাপ মনিটর করছে। ভবিষ্যতে অনুমতি ছাড়া কপি করলে আইনগত ব্যবস্থা নেয়া হতে পারে।