সকল মেনু

নির্বাচনে পক্ষপাত করলে ছাড় নয়: নির্বাচন কমিশনকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি

নির্বাচন কমিশনের (ইসি) উদ্দেশে কড়া হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, এতদিন যা হয়েছে তা সহ্য করা হলেও আগামী ১২ ফেব্রুয়ারি যদি কোনো ধরনের পক্ষপাতমূলক ভূমিকা নেওয়া হয়, তবে বর্তমান নির্বাচন কমিশনের পরিণতি ফ্যাসিস্ট হাসিনা আমলের নির্বাচন কমিশনের চেয়েও ভয়াবহ হবে।

সোমবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে ১১ দলীয় জোটের এক নির্বাচনি জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।

নাহিদ ইসলাম বলেন, এখন পর্যন্ত নানা অনিয়ম সহ্য করা হয়েছে। তবে নির্বাচনের দ্বারপ্রান্তে এসে যদি ভোট কারচুপি, গণমাধ্যমকে ব্ল্যাকআউট করা বা জনগণের তথ্য জানার অধিকার রোধে কোনো আইন প্রণয়ন করা হয়, তাহলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

তিনি আরও বলেন, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত পরিবর্তন না করলে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে। ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম অভিযোগ করেন, নির্বাচন কমিশন একটি বিজ্ঞপ্তি জারি করে ভোটকেন্দ্রের আশপাশে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ করেছে।

এ প্রসঙ্গে তিনি বলেন, এই বিধিনিষেধ কোন যুক্তিতে এবং কার পরিকল্পনায় নেওয়া হয়েছে, তা পরিষ্কার নয়। নির্বাচন কমিশনের ভূমিকা ও উদ্দেশ্য এখন জনগণের কাছে স্পষ্ট হয়ে উঠছে বলে মন্তব্য করেন তিনি। নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, সোমবার সন্ধ্যার মধ্যে এ বিধি পরিবর্তন না করা হলে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন ঘেরাও করা হবে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

TOP
SECURITY ALERT
🛡️
“কেরানীগঞ্জের কণ্ঠ”
সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। এটি একটি AI ভিত্তিক কনটেন্ট প্রোটেক্ট সিস্টেম যা আপনার কার্যকলাপ মনিটর করছে। ভবিষ্যতে অনুমতি ছাড়া কপি করলে আইনগত ব্যবস্থা নেয়া হতে পারে।