সকল মেনু

ভোটকেন্দ্রে মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে ইসি ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদ ইসলামের

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন বহনে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে নির্বাচন কমিশন (ইসি) ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং জামায়াতের নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী নাহিদ ইসলাম।

সোমবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর ঈদগাহ মাঠে এক নির্বাচনি জনসভায় তিনি এ হুঁশিয়ারি দেন। এর আগে রোববার নির্বাচন কমিশন এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে।

নির্দেশনায় বলা হয়, ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ, আনসার, সাধারণ আনসার অথবা ভিডিপির ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুজন আনসার সদস্য ছাড়া অন্য কেউ মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন না।

জনসভায় নাহিদ ইসলাম বলেন, নির্বাচন কমিশন ভোটকেন্দ্রের ৪০০ মিটারের মধ্যে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা আরোপ করেছে। তিনি বলেন, সোমবার সন্ধ্যার মধ্যে এই বিধি সংশোধন না করা হলে পরদিন নির্বাচন কমিশন ঘেরাও করা হবে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন যদি পক্ষপাতদুষ্ট আচরণ করে, তবে তাদের পরিণতি ফ্যাসিবাদী আমলের নির্বাচন কমিশনের চেয়েও ভয়াবহ হবে।

বেসরকারি গণমাধ্যমের ভূমিকা নিয়েও অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, কিছু গণমাধ্যম একটি নির্দিষ্ট দলের নির্বাচনি বিজ্ঞাপন প্রচার করছে, অথচ অন্য দলগুলোর বিজ্ঞাপন গ্রহণ করছে না।

এনসিপির আহ্বায়ক আরও বলেন, এসব আচরণ দেখে মনে হচ্ছে গণমাধ্যমগুলোকে কেউ চাপ দিচ্ছে। আর যদি তা না হয়, তাহলে ধরে নিতে হবে তারা স্বেচ্ছায় দালালির ভূমিকা পালন করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এবারের নির্বাচনে ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে লাঠি হাতে দখলদারদের প্রতিহত করা হবে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

TOP
SECURITY ALERT
🛡️
“কেরানীগঞ্জের কণ্ঠ”
সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। এটি একটি AI ভিত্তিক কনটেন্ট প্রোটেক্ট সিস্টেম যা আপনার কার্যকলাপ মনিটর করছে। ভবিষ্যতে অনুমতি ছাড়া কপি করলে আইনগত ব্যবস্থা নেয়া হতে পারে।