সকল মেনু

ভোটকেন্দ্রের ৪০০ গজে মোবাইল নিষেধাজ্ঞা না উঠলে আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত আমিরের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন বহনে আরোপিত নিষেধাজ্ঞা সোমবার সন্ধ্যার মধ্যে প্রত্যাহার না করলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার রাজধানীর মোহাম্মদপুরে নির্বাচনি প্রচারণায় অংশ নিয়ে নির্বাচন কমিশনের উদ্দেশে এই হুঁশিয়ারি দেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ভোটকেন্দ্রের আশপাশে ক্যামেরাসহ মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা দিয়ে নির্বাচন কমিশন অযৌক্তিক আচরণ করছে। তিনি বলেন, সোমবার সন্ধ্যার মধ্যে এই বিধিনিষেধ প্রত্যাহার না করা হলে আন্দোলন আরও জোরদার করা হবে।

তিনি আরও বলেন, জনগণ এখন ঐক্যবদ্ধ এবং শেষ পর্যন্ত জনগণেরই বিজয় নিশ্চিত হবে।

ইন্টারনেট বন্ধের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, অতীতে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল, যাতে সহিংসতা আড়াল করা যায় এবং অন্যায়কে বৈধতা দেওয়া সম্ভব হয়।

প্রচারণাকালে মোহাম্মদপুরবাসীর উদ্দেশে তিনি বলেন, এলাকাটিতে মাদক ও অস্ত্রের অবৈধ বাণিজ্য বিস্তার লাভ করেছে। ক্ষমতায় গেলে বিপথগামী তরুণদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।

নির্বাচনে জয়লাভের প্রত্যাশা ব্যক্ত করে ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী দলীয় নয়, জনগণের সরকার গঠন করতে চায়। তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দল কেবল ক্ষমতার জন্য মরিয়া হয়ে উঠেছে, যাদের কার্যক্রম জনগণ অতীতেই দেখেছে।

এ ছাড়া তিনি অভিযোগ করেন, সরকারের কিছু আমলা ও সচিব এখনো দলীয় আচরণ করে নির্দিষ্ট প্রার্থীদের বিজয়ী করতে তৎপর রয়েছেন। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের এবার আর ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এর আগে রোববার রাতে নির্বাচন কমিশন এক প্রজ্ঞাপনে জানায়, ভোটের দিন প্রিসাইডিং অফিসার ও নির্ধারিত কয়েকজন নিরাপত্তাকর্মী ছাড়া অন্য কেউ মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে প্রবেশ করতে পারবেন না।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

TOP
SECURITY ALERT
🛡️
“কেরানীগঞ্জের কণ্ঠ”
সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। এটি একটি AI ভিত্তিক কনটেন্ট প্রোটেক্ট সিস্টেম যা আপনার কার্যকলাপ মনিটর করছে। ভবিষ্যতে অনুমতি ছাড়া কপি করলে আইনগত ব্যবস্থা নেয়া হতে পারে।