সকল মেনু

ঢাকা ২ আসনে সংবাদ সম্মেলনে আমান

নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ঢাকা-২ আসনে ধানের শীষের প্রার্থী আমান উল্লাহ আমান। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার তাড়ানগর ইউনিয়নে বিএনপির অফিসে ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তিনি এ দাবি জানান। তিনি বলেন, “আমার প্রতিপক্ষ নির্বাচন বানচালের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের সহিংসতা ও বিভ্রান্তিকর অপপ্রচারের চালাচ্ছে। এসব ঘটনায় তিনি উদ্বেগ প্রকাশ করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। এসময় তিনি দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত কেরানীগঞ্জ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং আধুনিক কেরানীগঞ্জ গড়তে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, “আমি স্পষ্টভাবে বলতে চাই—এই নির্বাচন কোনো ব্যক্তি বা দলের নয়, এই নির্বাচন কেরানীগঞ্জের সাধারণ মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার নির্বাচন। জনগণ যেন কোনো ধরনের ভয়ভীতি, হুমকি, বাধা কিংবা প্রভাবমুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেটিই আমাদের প্রধান দাবি। আজ আমরা এমন একটি পরিস্থিতি লক্ষ্য করছি, যেখানে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার নানা অপচেষ্টা চলছে। এ অবস্থায় নির্বাচন কমিশনের প্রতি আমার জোরালো আহ্বান—আপনারা সাংবিধানিক দায়িত্ব পালন করুন, নিরপেক্ষতা নিশ্চিত করুন এবং ভোটের মাঠে কোনো ধরনের অনিয়ম সহ্য করবেন না। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়ে বলেন, আপনারা দল-মত নির্বিশেষে জনগণের নিরাপত্তা নিশ্চিত করবেন। ভোটাররা যেন নিশ্চিন্তে ভোটকেন্দ্রে যেতে পারে, ভোট দিতে পারে এবং নিরাপদে বাড়ি ফিরতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করা আপনাদের দায়িত্ব। আমরা বিশ্বাস করি, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলে জনগণই তাদের পছন্দের প্রতিনিধিকে নির্বাচিত করবে। আর সেই নির্বাচনের মাধ্যমেই একটি দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত আধুনিক কেরানীগঞ্জ গড়ে তোলা সম্ভব হবে। এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফানি ইবনে আমান অমি, মডেল থানা বিএনপির সভাপতি শামীম হাসান সহ কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। # ছবি সংযুক্ত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন আমান উল্লাহ আমান।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

TOP
SECURITY ALERT
🛡️
“কেরানীগঞ্জের কণ্ঠ”
সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। এটি একটি AI ভিত্তিক কনটেন্ট প্রোটেক্ট সিস্টেম যা আপনার কার্যকলাপ মনিটর করছে। ভবিষ্যতে অনুমতি ছাড়া কপি করলে আইনগত ব্যবস্থা নেয়া হতে পারে।