আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর জেলায় মোট ৮৪৪টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৫৩৯টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে, যা মোট কেন্দ্রের ৬৩ দশমিক ৮৬ শতাংশ।
দিনাজপুর জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) সূত্রে জানা গেছে, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর মধ্যে ২৫৭টি অধিক ঝুঁকিপূর্ণ এবং ২৮২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত হয়েছে। বাকি ৩০৫টি কেন্দ্রকে সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ডিএসবি সূত্র আরও জানায়, অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর মধ্যে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে ৮৬টি, দিনাজপুর-২ (বোচাগঞ্জ-বিরল) আসনে ২২টি, দিনাজপুর-৩ (সদর) আসনে ১২টি, দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে ২৫টি, দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে ৪৬টি এবং দিনাজপুর-৬ (বিরামপুর-হাকিমপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট) আসনে ৬৬টি কেন্দ্র রয়েছে।
সূত্রটি জানায়, ভোটারের সংখ্যা বেশি হওয়া, অতীতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা, সীমানা প্রাচীরের অভাব, প্রার্থী বা রাজনৈতিক দলের প্রভাবশালী নেতাদের বাড়ির নিকটবর্তী হওয়া, সীমান্তবর্তী ও দুর্গম এলাকা এবং জনবহুল অঞ্চল—এসব বিবেচনায় কেন্দ্রগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
দিনাজপুর জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) ডিআই-১ শহীদুল ইসলাম জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।