বিএনপির চেয়ারপারসনের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান বলেছেন, একটি ভিন্নধর্মী ও উন্নত বাংলাদেশ গড়তে হলে সমাজের চিন্তাভাবনায় পরিবর্তন আনতে হবে। একই সঙ্গে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে। রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বিআইএসএস সম্মেলন কক্ষে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, নীতিনির্ধারণী পর্যায়ে নারীদের উপস্থিতি না থাকলে তারা নীতি প্রণয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে না। রাজনীতিতে নারীদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। ছাত্ররাজনীতি থেকে শুরু করে জাতীয় রাজনীতি পর্যন্ত নারী নেতৃত্বের ধারাবাহিকতা না থাকলে সম্ভাবনাময় নারী রাজনীতিবিদরা ধীরে ধীরে হারিয়ে যায়। এজন্য নারী রাজনৈতিক কর্মী তৈরির ক্ষেত্রে একটি শক্তিশালী পাইপলাইন গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।
জাইমা রহমান আরও বলেন, নারীদের নেতৃত্ব বিকাশে মেন্টরশিপ ও প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি নারীদের জন্য প্রয়োজনীয় অর্থায়নের সুযোগও নিশ্চিত করা জরুরি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।