জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ১১ দলীয় জোট ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হবে। রোববার সকাল ১১টার দিকে রাজধানীর বাড্ডায় আয়োজিত এক নির্বাচনি জনসভায় তিনি এ ঘোষণা দেন।
জনসভায় তিনি বলেন, যুব সমাজকে আগামী দিনের বাংলাদেশ পরিচালনার জন্য প্রস্তুত হতে হবে। নাহিদ ইসলামকে এই এলাকার প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। ইনসাফভিত্তিক বাংলাদেশের পক্ষে জনগণের রায় এলে সেই সরকারে নাহিদ ইসলামকে মন্ত্রী হিসেবে দেখা যাবে। তিনি বলেন, আমরা সবাই মিলেই কাজ করব। নাহিদ ইসলামের মতো তরুণরাই ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব দেবে, আর আমরা সহযোগীর ভূমিকায় থাকব। আমাদের বিশ্বাস, তারা দেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে।
ডা. শফিকুর রহমান আরও বলেন, একটি রাজনৈতিক দল একদিকে দুর্নীতি দমনের কথা বললেও অন্যদিকে ঋণখেলাপিদের মনোনয়ন দিচ্ছে। ঋণখেলাপিদের আশ্রয় দিয়ে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা সম্ভব নয়। চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ১২ ফেব্রুয়ারি জনগণ লাল কার্ড দেখাবে বলেও তিনি মন্তব্য করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।