ঢাকার কেরানীগঞ্জ উপজেলা ও সাভারের তিনটি ইউনিয়ন নিয়ে ঢাকার দুই ও তিন আসনের সীমানা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে কেরানীগঞ্জের সাতটি ইউনিয়ন ও সাভারের তিনটি ইউনিয়ন নিয়ে ঢাকা ২ আসন । অন্যদিকে দক্ষিণ কেরানীগঞ্জের পাঁচটি ইউনিয়ন নিয়ে ঢাকা ৩ আসনের সীমানা নির্ধারণ হয়েছে। এ দুটি আসনে এনএসআই, ডিজিএফআই, উপজেলা প্রশাসন, এসবি, বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবি সমন্বয়ে ইতিমধ্যে ৩১ টি ভোট কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন।
ঢাকা ২ আসনে অধিক ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের মধ্যে রয়েছে: হযরতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হযরতপুর উচ্চ বিদ্যালয়, আলীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নতুন মধুর চর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর চামারদা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেলনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আটি ভাওয়াল উচ্চ বিদ্যালয়, চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাঁড়ি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হিজলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। অন্যদিকে ঢাকা ৩ আসনে অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে রয়েছে রউফ নগর ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল, খেজুরবাগ আল হেলাল কিন্ডারগার্ডেন, চর মীরেরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়, রুপনগর আল আরাফাহ ইন্টারন্যাশনাল স্কুল, শুভাঢ্যা পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শুভাঢ্যা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র চুনকুটিয়া, কালিগঞ্জ সরকারি প্রাইমারি স্কুল, খেজুর বাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়, ইকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঘৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আরাকুল সরকারী প্রাথমিক বিদ্যালয়, দোলেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাক্তার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
ঢাকা জেলা সহকারি রিটার্নিং অফিসার ও কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ উমর ফারুক জানায়, সকল বাহিনীর সদস্যদের সাথে নিয়ে এই তালিকা তৈরি করা হয়েছে। বিগত দিনের নির্বাচনে মারামারি, হতাহত, ভোট কেন্দ্রের যাতায়াত অবস্থা, ভোটকেন্দ্র ভবনের অবকাঠামো এবং প্রার্থীদের বাড়ির আশেপাশের কেন্দ্রগুলোকে বিবেচনায় এনে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব ভোটকেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা নেওয হবে বলে তিনি জানান। এছাড়া প্রতিটি ভোট কেন্দ্রে ১৩ জন আনসার সদস্য ও দুজন পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবেন। এর বাইরে ঢাকা ২ আসনে সাতজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তিনজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ঢাকা ৩ আসনে তিনজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। সেনাবাহিনীর সদস্যরা দুটি আসনের কেন্দ্রের বাহিরে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে। কোথাও কোনো সমস্যা সৃষ্টি হলে তারা তাৎক্ষণিক ব্যবস্থা নিবেন।
ফন্ট সাইজ:
1Shares
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। এটি একটি AI ভিত্তিক কনটেন্ট প্রোটেক্ট সিস্টেম যা আপনার কার্যকলাপ মনিটর করছে। ভবিষ্যতে অনুমতি ছাড়া কপি করলে আইনগত ব্যবস্থা নেয়া হতে পারে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।