সকল মেনু

নওগাঁয় নিপাহ ভাইরাসে চলতি বছরের প্রথম মৃত্যু

চলতি বছরে দেশে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে নওগাঁয়। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এ তথ্য নিশ্চিত করেছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) আইইডিসিআরের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা শানি সুলতানা গণমাধ্যমকে জানান, এ বছর নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে এটি দেশের প্রথম প্রাণহানি।

নওগাঁ সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, মৃত ব্যক্তি ৪০ থেকে ৫০ বছর বয়সী একজন নারী। গত ২১ জানুয়ারি থেকে তার শরীরে তীব্র জ্বর, মাথাব্যথা ও শ্বাসকষ্টসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। শারীরিক অবস্থার অবনতি হলে ২৭ জানুয়ারি তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় এবং একই দিন উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।

চিকিৎসাধীন অবস্থায় রোগীর গলার শ্লেষ্মা ও রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষায় তার শরীরে নিপাহ ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। পরদিন ২৮ জানুয়ারি ওই নারীর মৃত্যু হয়।

নওগাঁর সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম বলেন, আইইডিসিআর ইতোমধ্যে গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছে। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে লিখিতভাবে জানানো হলে রোগীর বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব হবে।

তিনি আরও জানান, আক্রান্ত নারীর সাম্প্রতিক কোনো ভ্রমণের ইতিহাস পাওয়া যায়নি। তবে অসুস্থ হওয়ার কিছুদিন আগে তিনি কাঁচা খেজুরের রস পান করেছিলেন। এছাড়া তার সংস্পর্শে আসা ব্যক্তিদের পরীক্ষা করা হলেও এখন পর্যন্ত কারও শরীরে সংক্রমণ পাওয়া যায়নি।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

TOP
SECURITY ALERT
🛡️
“কেরানীগঞ্জের কণ্ঠ”
সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। এটি একটি AI ভিত্তিক কনটেন্ট প্রোটেক্ট সিস্টেম যা আপনার কার্যকলাপ মনিটর করছে। ভবিষ্যতে অনুমতি ছাড়া কপি করলে আইনগত ব্যবস্থা নেয়া হতে পারে।