সকল মেনু

কেরানীগঞ্জে নূর মোহাম্মদ নুরু মিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের যাত্রা শুরু 

ঢাকার কেরানীগঞ্জে শুভাঢ্যা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মদ নূরু মিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের যাত্রা শুরু করেছে। কেরানীগঞ্জ উপজেলার নিম্ন আয়ের সাধারণ মানুষের আর্থিক, সামাজিক, কল্যাণমূলক সহায়তা, গরিব ছাত্র-ছাত্রীদের শিক্ষা, শিক্ষাবৃত্তি, সুবিধাবঞ্চিত শিশুদের পূর্ণবাসন এবং গরিব মানুষের সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে এই নূর মোহাম্মদ নুরু মিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট কাজ করবে বলে জানান নবগঠিত ট্রাস্টের সভাপতি ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ নিপু। আজ ৭ জানুয়ারি দুপুর ২ টায় দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা চেয়ারম্যান বাড়ির আঙ্গিনায় নূর মোহাম্মদ নুর মিয়া ট্রাস্টের যাত্রা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।  ট্রাস্টের সভাপতি ব্যারিস্টার ইস্তিয়াক আহমেদ নিপুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঢাকা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট নিপুন রায়চৌধুরী, জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক আহসানুল্লাহ চৌধুরী, ঢাকা জেলা বিএনপি নেতা ও সাবেক পিপি অ্যাডভোকেট সুলতান নাসের, বিশিষ্ট ব্যবসায়ী মহিউদ্দিন মাহিন, থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী, কেন্দ্রীয় যুবদল নেতা জাকির হোসেন নান্নু, নূর মোহাম্মদ নূরু মিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি শেখ ইফাজ আহমেদ তন্ময়, সহসভাপতি ও মরহুম নুরু চেয়ারম্যানের বড় মেয়ে নাফিসা সানজিদা তন্বী ও ছোট মেয়ে ফারিশা নাজনীন রোশনি ।  এ সময় মরহুম নূর মোহাম্মদ নুরুমিয়ার সহধর্মিনী নুরুন্নাহার, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রায় ৫ হাজার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, কেরানীগঞ্জের সাথে মরহুম নুরু মিয়ার ছিল আত্মিক সম্পর্ক। তিনি একটানা ১৩ বছর শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। এলাকার রাস্তাঘাট, স্কুল কলেজ মাদ্রাসায় ব্যাপক অনুদান দিয়েছেন। নিজের নামে স্কুল প্রতিষ্ঠা করেছেন। তিনি দাতা সংস্থা হিসেবে কেরানীগঞ্জে নূর মোহাম্মদ নুরুমিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার আহবান জানান।

ফন্ট সাইজ:
1Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

TOP
SECURITY ALERT
🛡️
“কেরানীগঞ্জের কণ্ঠ”
সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। এটি একটি AI ভিত্তিক কনটেন্ট প্রোটেক্ট সিস্টেম যা আপনার কার্যকলাপ মনিটর করছে। ভবিষ্যতে অনুমতি ছাড়া কপি করলে আইনগত ব্যবস্থা নেয়া হতে পারে।