সকল মেনু

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ

মূল আসামির ‘আশ্রয়দাতা’ সন্দেহভাজন আহসান উল্লাহ রিমান্ডে

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার আহসান উল্লাহর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ এই আদেশ দেন।

রিমান্ড আবেদনে বলা হয়, আহসান উল্লাহ প্রধান আসামি মাদ্রাসার পরিচালক আল আমিনের আশ্রয়দাতা। ঘটনার পর সেদিন আল আমিন পালিয়ে তাঁর কাছে আশ্রয় নেন। সেখানে তিনি বেলা দেড়টা থেকে পাঁচটা পর্যন্ত ছিলেন। আহসান উল্লাহর মুঠোফোন নম্বর থেকে তিনি ছোট বোন রাবেয়াকে ফোন দেন।

গতকাল রোববার (২৮ ডিসেম্বর) বেলা পৌনে তিনটায় রাজধানীর ডেমরা থানার সাইনবোর্ড এলাকা থেকে আহসান উল্লাহকে গ্রেপ্তার করা হয়।

বেলা সাড়ে তিনটার দিকে আসামিকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হয়। আবেদনে মামলার তদন্ত কর্মকর্তা জহুরুল ইসলাম আদালতকে বলেন, প্রধান অভিযুক্ত আসামি আল আমিন ঘটনার পর আহসান উল্লাহর কাছে আশ্রয় নেন। তাঁরা নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত। প্রধান আসামিকে শনাক্ত ও অন্য আসামিদের বের করার জন্য আহসান উল্লাহকে ১০ দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন।

আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না। আসামি আদালতে নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ‘আমি এ ঘটনার সঙ্গে জড়িত না। আমি হকারি করতাম।’

পরে জহুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, আল আমিনের সঙ্গে আহসান উল্লাহর পরিচয় কারাগারে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

TOP
SECURITY ALERT
🛡️
“কেরানীগঞ্জের কণ্ঠ”
সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। এটি একটি AI ভিত্তিক কনটেন্ট প্রোটেক্ট সিস্টেম যা আপনার কার্যকলাপ মনিটর করছে। ভবিষ্যতে অনুমতি ছাড়া কপি করলে আইনগত ব্যবস্থা নেয়া হতে পারে।