সকল মেনু

কেরানীগঞ্জে কর্মস্থলে যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার নারী কারারক্ষী

ঢাকার কেরানীগঞ্জ হয়ে কর্মস্থলে যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক নারী কারারক্ষী। এ সময় ছিনতাইকারীরা তাঁর মুঠোফোন, স্বর্ণালংকার ও টাকা নিয়ে পালিয়ে যায়।

আজ বুধবার ভোরে ঢাকা-মাওয়া মহাসড়কের দক্ষিণ কেরানীগঞ্জের মুজাহিদনগর আন্ডারপাস সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কারারক্ষীর নাম সাথী আক্তার (৩০)। তিনি দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে কর্মরত।

সাথী আক্তার সাংবাদিকদের জানান, সকাল আনুমানিক সোয়া ছয়টার দিকে তিনি সিএনজিচালিত অটোরিকশায় রাজধানীর জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে ভর্তি এক নারী আসামির নিরাপত্তার দায়িত্ব পালনের উদ্দেশ্যে রওনা দেন। অটোরিকশাটি মুজাহিদনগর আন্ডারপাস এলাকায় পৌঁছালে তিন থেকে চারজন ছিনতাইকারী অটোরিকশার গতি রোধ করে। অস্ত্র দেখিয়ে তাঁর গলায় থাকা সোনার চেইন, এক জোড়া কানের দুল, একটি মুঠোফোন ও ভ্যানিটি ব্যাগে রাখা প্রায় পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেয়।

সাথী আক্তার বলেন, তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে কারাগারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পাশাপাশি তিনি দক্ষিণ কেরানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

TOP
SECURITY ALERT
🛡️
“কেরানীগঞ্জের কণ্ঠ”
সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। এটি একটি AI ভিত্তিক কনটেন্ট প্রোটেক্ট সিস্টেম যা আপনার কার্যকলাপ মনিটর করছে। ভবিষ্যতে অনুমতি ছাড়া কপি করলে আইনগত ব্যবস্থা নেয়া হতে পারে।