সকল মেনু

শহীদ মিনারে আউটসোর্সিং কর্মচারীদের সমাবেশ

আউটসোর্সিং নীতিমালা-২০২৫ সংশোধন করে ঠিকাদার ব্যতীত প্রতিষ্ঠানে নিয়োগ ও কর্মকর্তাদের চাকরি নিশ্চয়তাসহ ৭ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছে ‘বাংলাদেশ আউটসোর্সিং ঐক্য পরিষদ’।

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে শহীদ মিনারে আন্দোলনরতরা জড়ো হন।

তারা বলেন, ঠিকাদারের মাধ্যমে নিয়োগের কারণে বেতন না পাওয়া, কর্মী ছাটাই, পদোন্নতি না হওয়াসহ নানাবিধ জটিলতা চলছে। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর বিভিন্ন সময় সরকার আশ্বাস দিলেও বাস্তবায়ন করেনি বলে তাদের অভিযোগ।

বক্তারা আরও বলেন, কোনো আশ্বাসেই আন্দোলন ছেড়ে বাড়ি ফিরবেন না তারা। দাবি আদায় না হলে সারাদেশের সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং হিসেবে কর্মরত সব কর্মচারী-কর্মকর্তা ও শ্রমিকদের নিয়ে রাজপথে অবস্থানের ঘোষণা দেয়া হয়।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

TOP
SECURITY ALERT
🛡️
“কেরানীগঞ্জের কণ্ঠ”
সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। এটি একটি AI ভিত্তিক কনটেন্ট প্রোটেক্ট সিস্টেম যা আপনার কার্যকলাপ মনিটর করছে। ভবিষ্যতে অনুমতি ছাড়া কপি করলে আইনগত ব্যবস্থা নেয়া হতে পারে।