সকল মেনু

এবার হজযাত্রীদের জন্য বিমান ভাড়া কমলো

এবার ২০২৬ সালে হজযাত্রীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় বিমান ভাড়া ১২ হাজার ৯৯০ টাকা কমিয়ে ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের তুলনায় কম।

রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে হজ প্যাকেজ ঘোষণা সংক্রান্ত সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন এ কথা বলেন।

হজযাত্রীদের জন্য ৩টি প্যাকেজ ঘোষণা করেছেন ধর্ম উপদেষ্টা। সেগুলো হলো- প্যাকেজ-১ এর খরচ ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা, প্যাকেজ-২ এর খরচ ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা এবং প্যাকেজ-৩ এর খরচ ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা।

এ ছাড়াও বেসরকারি ব্যবস্থাপনায় একটি প্যাকেজ রয়েছে, যেখানে খরচ পড়বে ৫ লাখ ৯ হাজার ১৮৫ টাকা।

ধর্ম উপদেষ্টা জানান, এ বছরের ২৭ জুলাই থেকে হজের নিবন্ধন শুরু হয়েছে, ১২ অক্টোবরের মধ্যে শেষ হবে। আর ২০২৬ সালের ৮ ফেব্রুয়ারি থেকে হজের ভিসা ইস্যু কার্যক্রম শুরু হবে এবং ১৮ এপ্রিল থেকে প্রথম হজ ফ্লাইট শুরু হবে।

হজযাত্রীদের উদ্দেশে পরামর্শ দিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, সত্তরোর্ধ্ব বয়সীদের এবার হজে যেতে নিরুৎসাহিত করা হচ্ছে। এরপরেও কেউ যেতে চাইলে তাকে সঙ্গে একজন সহযাত্রী নিতে হবে এবং সরকারি হাসপাতালে চিকিৎসকের ব্যবস্থাপত্র জমা দিতে হবে। এ ছাড়াও গুরুতর অসুস্থ কেউ হজে যেতে পারবেন না বলেও জানান তিনি।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

TOP
SECURITY ALERT
🛡️
“কেরানীগঞ্জের কণ্ঠ”
সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। এটি একটি AI ভিত্তিক কনটেন্ট প্রোটেক্ট সিস্টেম যা আপনার কার্যকলাপ মনিটর করছে। ভবিষ্যতে অনুমতি ছাড়া কপি করলে আইনগত ব্যবস্থা নেয়া হতে পারে।